প্রিন্ট এর তারিখঃ May 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা রায়হান কারাগারে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ঢাকার উত্তরা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি বিএনপি নেতা আশরাফ হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় নিজস্ব ফিলিং স্টেশনে নাচোল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শওকত হোসেনকে মারধরের অভিযোগ ওঠে রায়হানের বিরুদ্ধে।
এজাহারে বলা হয়, কনস্টেবল শওকত হোসেন একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে ওই ফিলিং স্টেশনে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আহত কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭