প্রিন্ট এর তারিখঃ May 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা ও বরিশালে ৬ জন, খুলনায় ২ জন এবং সিলেটে ১ জন মারা গেছে।
শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছে।
এ ছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে ৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
এদিকে খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে অধিকাংশ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
তবে শয্যা সংকটের কারণে অনেক হাসপাতালে রোগীদের বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭