প্রিন্ট এর তারিখঃ May 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 11, 2026 ইং
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪১ জন। আর গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১৮ জন। ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩১ হাজার ৯৯২ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬৫ জনের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭