প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 16, 2026 ইং
চাঁদপুর যাওয়ার পথে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে মহাসড়কে নেতাকর্মীদের ঢল

সড়কপথে চাঁদপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর ঢল নামে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশ অতিক্রম করে।
এ সময় মহাসড়কের দুই পাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ও অভ্যর্থনা জানাতে সাধারণ মানুষকেও অপেক্ষা করতে দেখা যায়।
গাড়িবহর অতিক্রম করার সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে অপেক্ষমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭