প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 16, 2026 ইং
জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাস করছে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই-রাকিব

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যারা এখনও নগণ্য সংখ্যায় “শেখ হাসিনা আসবে” স্লোগান দিচ্ছে বা জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাস করছে, তাদের প্রতি কোনো ছাড় নেই। শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লিখেন, গণহত্যাকারী ও খুনিদের অবৈধ শাসনামলে গুম, খুন, নির্যাতন, অর্থ পাচার, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করার মতো অপরাধের মধ্যে যারা সামান্যতম অনুশোচনা দেখাচ্ছেন না, তাদের প্রতি ছাত্রদলের কোনো সহানুভূতি নেই।
ছাত্রদলের সভাপতি বলেন, “যতদিন বেঁচে থাকব, ততদিন হায়েনাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশপন্থীরা সদা জাগ্রত থাকব। বাংলাদেশ জিন্দাবাদ।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭