প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 16, 2026 ইং
বনানীতে নিষিদ্ধ সংগঠন আ’লীগের পোস্টারসহ যুবক আটক

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট বিতরণের অভিযোগে মো. আশিক তপেদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ২৪ বছর।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানীর নেভাল হেডকোয়ার্টার্সের বিপরীত পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। তিনি জানান, বনানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ আশিককে গ্রেপ্তার করা হয়েছে।
ডিসি নাসিরুদ্দিন বলেন, গ্রেপ্তার যুবক ও তার সহযোগীরা রোববার ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে বনানী ও আশপাশের এলাকায় ঘোরাঘুরি করছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭