প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2026 ইং
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে, বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার (১৮ মে) বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭