প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 19, 2026 ইং
ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার। নাগরিক সেবার ক্ষেত্রে সরকার সব বিষয়ে দায়বদ্ধ থাকতে চায়।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা দেওয়া হবে। এতে সাধারণ মানুষকে অযথা ভূমি অফিসে ঘোরাঘুরি করতে হবে না এবং হয়রানির শিকার হতে হবে না।
১৯ মে থেকে সারা দেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে। প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭