প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 19, 2026 ইং
সিলেটে সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পাল্টা বিজিবি গুলি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় সোমবার বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিবর্ষণ করলে তৎক্ষণাৎ পাল্টা প্রতিক্রিয়ায় গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নাজমুল হক মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে যেকোনো উসকানিমূলক বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা পূর্ণ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত এলাকার বাসিন্দাদের অবৈধ সীমান্ত পারাপার ও অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে বিজিবি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭