প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
বেতন-বোনাসের দাবিতে তেজগাঁও লিংক রোডে শ্রমিকদের অবরোধ

রাজধানীর তেজগাঁও লিংক রোডে বকেয়া বেতন ও উৎসব বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকালে এ কর্মসূচির কারণে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
জানা গেছে, তেজগাঁওইয়ের নাসা গ্রুপের আনুমানিক ২০০ থেকে ২৫০ জন কর্মচারী রাস্তার একপাশ বন্ধ করে অবস্থান নেন। তারা বকেয়া বেতন ও উৎসব বোনাস পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করছেন।
শ্রমিকদের অবস্থানের কারণে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ক্রাইম ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭