প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
রামিসা হত্যা:নৃশংসতা কমিয়ে আনতে একমাত্র সমাধান শরিয়া আইন

রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট দাঈ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (২০ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘৭ বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ।’
পোস্টে তিনি আরও মন্তব্য করেন, শিশু ও নারীদের ওপর সহিংসতা এবং অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োজন। তার মতে, এ ধরনের নৃশংসতার মাত্রা কমাতে শরিয়াহ আইন কার্যকর ভূমিকা রাখতে পারে।
এর আগে মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে। জাকির পেশায় রিকশা মেকানিক। তার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, বিকৃত যৌনাচারের ঘটনা থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় জাকিরের স্ত্রী স্বপ্নার সহায়তার অভিযোগও তদন্ত করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭