প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
বিচার যত দ্রুত হবে, বিচার ব্যবস্থার প্রতি মানুষের তত আস্থা ফিরবে:অ্যাটর্নি জেনারেল

নির্মম ঘটনার বিচার যত দ্রুত হবে, বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা তত ফিরে আসবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২১ মে) পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার পাওয়া যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। তার মতে, এমন নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব নিশ্চিত করা গেলে বিচার ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেবে বলে তিনি আশা করেন। রাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭