প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 23, 2026 ইং
এবার যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সঙ্গে নিরাপদে রয়েছেন।
ঘটনা ঘটেছে শার্শার সরুপদাহ গ্রামের জহুর গাজীর ছেলে আলমের দ্বারা। শনিবার (২৩ মে) রাত ১ টার দিকে শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছিল গত শুক্রবার সকালে।
শিশুর পরিবার জানায়, আলম শিশুকে কাটি ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি টোং ঘরে নিয়ে যায় এবং শারীরিকভাবে নির্যাতন করে। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসায় আলম পালিয়ে যায়। পরে বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।
শার্শা থানার পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে। নারীর ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭