প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 23, 2026 ইং
ময়মনসিংহের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর যাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন এবং ত্রিশালের খাল পুনঃখননের উদ্দেশ্যে ময়মনসিংহের ত্রিশালের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের সঙ্গে তিনি সড়কপথে রওনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী, দুপুরে বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।
এরপর বিকেল ৫টায় স্থানীয় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
ময়মনসিংহ জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭