প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
আমরা তো চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী সরকার আশা করছে, ভারত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। তিনি বলেন, “আমরা চাই তিনি বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হোন।”
সোমবার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আগেই চিঠি পাঠানো হয়েছে এবং এখনো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যর্পণ কার্যকর হওয়ার আশা রয়েছে।
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭