প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিআরপি (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র) কর্তৃপক্ষ সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, সাক্ষাতের সময় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম, চিকিৎসা সেবা ও পুনর্বাসন সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। সিআরপি’র কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম ও সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭