প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 27, 2026 ইং
ইদ উপলক্ষে এস এম রোবায়েতের উপহার বিতরণ

৫ নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক যুবদল-ছাত্রদল নেতা এস এম রোবায়েত ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার খন্দকারপাড়া বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এস এম রোবায়েত বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, প্রতি বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে মানুষের পাশে দাঁড়ান এস এম রোবায়েত। ঈদকে সামনে রেখে তার এই উদ্যোগে খুশি উপহারপ্রাপ্ত পরিবারগুলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭