প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 1, 2026 ইং
যশোর সীমান্তে ১১০ জনকে পুশইন চেষ্টা, ঠেকিয়ে দিল বিজিবি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তারা বর্তমানে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকার বোম্বে তলার খড়ের মাঠের জিরো লাইনে অবস্থান করছে।
সোমবার (১ জুন) গভীর রাতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বেহারা চেক পয়েন্ট সংলগ্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি তা প্রতিহত করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের রঘুনাথপুর বোম্বে তলার খড়ের মাঠের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
সকাল ১০টার দিকে এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭