প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
হত্যা মামলায় সাবেক এমপি শেখ মুজিবুর রহমান কারাগারে

রাজধানীর উত্তরা পশ্চিম থানার আসাদুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।
এদিন শেখ মুজিবুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার এসআই শাহীন মাহমুদ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিবিদ্ধ হন আসাদুল্লাহ। এরপর থেকে তার সন্ধান পাচ্ছিল না পরিবার। এ ঘটনায় তার স্ত্রী তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে ১১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসাদুল্লাহর লাশ শনাক্ত করে পরিবার। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭