প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 5, 2026 ইং
নরসিংদীর নোয়াদিয়ায় চাইনিজ ভ্যান ফুটবল টুর্নামেন্ট

ফুটবল ঝড়ে মেতেছে বিশ্ব৷ তারই ধারাবাহিকতায় নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াদিয়া এলাকায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল “চাইনিজ ভ্যান ফুটবল টুর্নামেন্ট-২০২৬”। শুক্রবার ( ৫ জুন) নোয়াদিয়া টান মিয়ার দোকান সংলগ্ন মাঠে খেলা অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা।
টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম হাতেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ জাকির হোসেন খন্দকার৷ এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদ খান, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বুলবুল আহম্মেদ, নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মনির৷
আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন মনির, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মাসুদ রানা ভূঁইয়া।
এদিন টুর্নামেন্ট ফাইনালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী ওবাইদুল্লাহ রিমন৷
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এতে এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করেছে৷
আয়োজন সম্পর্কে জানতে চাইলে ওবাইদুল্লাহ রিমন জানান, সারা পৃথিবী এখন ফুটবল ঝড়ে মাতোয়ারা৷ আমরা চাই এধরণের আয়োজন থেকে বিশ্বমানের খেলোয়াড় বের হয়ে আসুক৷ একই সাথে সামাজিক সম্প্রীতি ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এধরণের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ৷
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭