প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2026 ইং
চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে নবম দিনের আন্দোলন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করছেন গ্রাহকেরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে আন্দোলনে প্রধানত পুরুষ গ্রাহকদের অংশগ্রহণ দেখা গেলেও এবার অবস্থান কর্মসূচিতে শতাধিক নারী গ্রাহক অংশ নেন।
নারী গ্রাহকদের অভিযোগ, আর্থিক অনিয়মসহ নানা কেলেঙ্কারির অভিযোগ থাকা সত্ত্বেও খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তারা নিজেদের জমা অর্থ নিয়ে উদ্বিগ্ন। নিজেদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতেই তার অপসারণ দাবি করছেন তারা।
তাদের দাবি, ইসলামী অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য কাউকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে ৫ আগস্টের পর ব্যাংকটিতে নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে পুনর্নিয়োগের দাবিও জানান তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭