প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলা চালানোর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৯৭ ডলারে ওঠে।
প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে সাত সপ্তাহের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত আরও কমে যাওয়ার তথ্য প্রকাশের পর বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭