প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত: ড. আতিক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। এর আগে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন।
ড. আতিক মুজাহিদ বলেন, “এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বাজেট। সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।”
তিনি দাবি করেন, প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা কঠিন।
আতিক মুজাহিদ আরও বলেন, “আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে। সুতরাং প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭