প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
তথ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক্স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। এ উদ্যোগ বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।
মাইকেল মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতেও সরকার কাজ করছে।
তিনি জানান, একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি খসড়া কমিটি গঠন করা হবে। কমিটি সরকারের কাছে একটি জাতীয় কর্মপরিকল্পনা উপস্থাপন করবে। ওই কর্মপরিকল্পনার ভিত্তিতেই গণমাধ্যম কমিশন গঠন করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭