প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
শার্শায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

যশোরের শার্শায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহ। প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপপরিচালক মোশারেফ হোসেন, শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিকী।
অনুষ্ঠানে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বিষয়ে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে প্রকল্পটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা কৃষির টেকসই উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭