প্রিন্ট এর তারিখঃ Aug 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2026 ইং
আগামীর বিপ্লব হবে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর বিপ্লব হবে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য।
শনিবার (২০ জুন) খুলনার সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
জামায়াত আমির আরও বলেন, সরকার যদি আধিপত্যবাদের কাছে মাথা নত করে, তাহলে তারা তা মেনে নেবে না। একইসঙ্গে তিনি সবাইকে নতুন একটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
সমাবেশে অংশ নিতে সকালে খুলনায় পৌঁছালে সার্কিট হাউজে তাকে স্বাগত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭