প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2026 ইং
জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে: তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২০ জুন) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক। সমালোচনা ও বিতর্ক থাকলেও সীমান্ত রক্ষার প্রশ্নে সবাই এক কাতারে দাঁড়াবে।
তিনি আরও লেখেন, “মাইন্ড ইট!”
এর আগে শুক্রবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের ঘটনায় সংঘটিত অমানবিক ঘটনাকে আন্তর্জাতিক আইনে ‘জেনোসাইড’ নয়, বরং ‘ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি’ হিসেবে বিবেচনা করা হয়।
তিনি প্রশ্ন তোলেন, এই ঘটনার বিচার প্রক্রিয়া কেন ধীরগতিতে চলছে এবং গত চার মাসে কেন কোনো নতুন তদন্ত রিপোর্ট বা বিচার কার্যক্রম শুরু হয়নি।
তাজুল ইসলাম বলেন, এসব ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করা জরুরি। না হলে যারা রাস্তায় আস্ফালন করছে, তারা আবারও ফিরে আসার সুযোগ পেতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭