প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে বর্তমানে চীনে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এ রাষ্ট্রীয় সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে ব্যস্ত সময় কাটছে তার।
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে এ সফরে গেছেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার সকালে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর একটি জলবায়ুবিষয়ক সেমিনারে যোগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ারের দেওয়া স্বাগত সংবর্ধনায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এর আগে মালয়েশিয়া সফর শেষে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় চীনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭