প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১৬ জুন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে জানিয়েছিলেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭