প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2026 ইং
মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশ ও জনগণের স্বার্থ তুলে ধরা এবং তা রক্ষার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের একটি স্লোগান হলো—‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। আমি আমার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।”
সফরের কোনো অর্জনকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না উল্লেখ করে তারেক রহমান বলেন, “এখানে আমাদের কারও ব্যক্তিগত কোনো বিষয় নেই। ভালো কিছু অর্জিত হয়ে থাকলে সেটি বাংলাদেশের অর্জন। এ সফরের মাধ্যমে দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকলে, সেটিও এ দেশের মানুষের অর্জন।”
সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের মানুষের পক্ষে কাজ করতে উৎসাহ দিয়েছেন। এ জন্য ব্যক্তিগতভাবে বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭