প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় নতুন বাজেটের আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে নির্ধারিত আকারে বাজেটটি পাস হয়।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়সংক্রান্ত ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উপস্থাপন করা হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব দেন।
ছাঁটাই প্রস্তাবগুলোর ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।
গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেটের ওপর সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা দীর্ঘ আলোচনা করেন। পক্ষে-বিপক্ষে আলোচনা শেষে মঙ্গলবার বাজেটটি পাস হয়।
নতুন বাজেট আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭