প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2026 ইং
আমরা চাই না নতুন করে দানব তৈরি হোক: টিআইবি

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর (খসড়া) সুপারিশ বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ (খসড়া) বিষয়ে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকার যে খসড়া আইন প্রণয়ন করেছে তাতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে দেওয়া সুপারিশ বাস্তবায়ন না হলে দেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।
তিনি আরও বলেন, “আমরা চাই না নতুন করে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো কোনো দানব তৈরি হোক।”
তিনি উল্লেখ করেন, সরকারের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে। সেই আলোকে মানবাধিকার কমিশন আইনে নাগরিক সমাজের সুপারিশগুলো বাস্তবায়নের আশা করছে টিআইবি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭