প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2026 ইং
খামেনির জানাজায় অংশ নিতে ইরানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশ থেকে একটি সংসদীয় প্রতিনিধি দল ইরানের উদ্দেশে রওনা দিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটি যাত্রা করে বলে জানা গেছে।
দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিরোধী দলের চার সংসদ সদস্য।
তাদের মধ্যে রয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক নুরুল আমীন এবং মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পীরজাদা হানজালা।
জানা গেছে, জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার ও সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু ও তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে এই সফরকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় একটি কূটনৈতিক ও শোক-সংহতির সফর হিসেবে দেখা হচ্ছে।
খামেনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব-পরবর্তী ইরানের রাষ্ট্র কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরবর্তীতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭