প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2026 ইং
বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ তারেক রহমানের

বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় জানানো হয়, এসব শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগে দেশি-বিদেশি একাধিক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। তাদের প্রস্তাবিত শিল্প প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই করা হবে বলে জানানো হয়।
প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং অযথা সময়ক্ষেপণ না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭