প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
গাজা ও লেবাননে থেমে নেই ইসরায়েলি বর্বরতা,ড্রোন হামলায় নিহত ৪

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ সোমবার সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
গাজার নাসের হাসপাতাল ও আল-হিলাল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস গভর্নরেটের আল-মাওয়াসি এলাকার আল-রশিদ উপকূলীয় সড়কে চলন্ত একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
গাজা উপত্যকার পাশাপাশি দক্ষিণ লেবাননেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, গত রাতে মারজায়ুন জেলার হুলা শহরে ইসরায়েলি বাহিনী শক্তিশালী হামলা চালায়।
তবে দক্ষিণ লেবাননের ওই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এনএনএ।
সূত্র: আলজাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭