প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2026 ইং
পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পলাতক থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এসব কর্মকর্তা কর্তৃপক্ষের পূর্বানুমতি বা বৈধ ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তারা দায়িত্বে ফেরেননি।
সূত্র আরও জানায়, দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকার ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়।
বিধিমালা অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াসহ নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭