প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের বন্যাকবলিত এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।
শনিবার (১১ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় বন্যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা সম্পন্ন হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনো রয়েছে। তবে বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে কোনো অনিয়মের সুযোগ নেই। কারণ প্রধানমন্ত্রী নিজেই এ কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭