প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় মোজতবা খামেনি বলেন, এই প্রতিশোধ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি পুরো ইরানি জাতির প্রত্যাশার প্রতিফলন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
বাবার মৃত্যুর পর দেওয়া বিবৃতিতে মোজতবা খামেনি তার জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই উপস্থিতিকে ‘শত্রু-বিধ্বংসী এবং ঐতিহাসিক উপস্থিতি’ হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রীয় নীতি নির্ধারণে নিজের প্রথম প্রকাশ্য অবস্থানে মোজতবা খামেনি জানান, তেহরান এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং জাতীয় আকাঙ্ক্ষা অনুযায়ী এর জবাব দেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭