প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের নিয়মবহির্ভূত বা নির্ধারিত কার্যক্রমের বাইরে কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
শনিবার (১১ জুলাই) সকালে সাভারে গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে গণ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার কারণে যেসব শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত রয়েছে, তাদের বিষয়েও সরকার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বলে জানান তিনি।
ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ের মধ্যে স্থগিত পরীক্ষাগুলো আয়োজনের ব্যবস্থা করা হবে।
আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭