প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আগামী ২০ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তারেক রহমান।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে কয়েকটি দলের অসন্তোষ রয়েছে। বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে শরিক দলগুলোর পরামর্শ শুনবেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি শরিকদের সহযোগিতাও চাইবেন বলে সূত্রটি জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭