প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 14, 2026 ইং
সাত জেলা বন্যায় মৃতের সংখ্যা ৫৪ :ত্রাণমন্ত্রী

দেশের সাত জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত বন্যা পরিস্থিতির খোঁজখবর রাখছেন। প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে বন্যাকবলিত প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি জায়গায় দ্রুত নতুন বীজতলা তৈরি করে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭