প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া

সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের জন্য হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্যাকেজগুলো ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ঘোষণা অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। হজ প্যাকেজ-২-এর খরচ হবে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় অতিরিক্ত আরও তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা যাবে।
তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২-এ উল্লেখিত সেবা ও সুযোগ-সুবিধা কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ধর্মমন্ত্রী আরও বলেন, ২০২৭ সালের হজ নিবন্ধন শেষ হবে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭