প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ ও তাঁদের জন্য দোয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে আরও সতর্কতার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। গাজী আতাউর রহমান বলেন, এক বছর আগের মর্মান্তিক দুর্ঘটনার পর সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও সেই কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রতিবেদনটি প্রকাশ করা হলে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হতো।
তিনি বলেন, গত বছরের এই দিনটি জাতির ইতিহাসে বেদনাবিধুর দিন। ওই দিন দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুলের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় স্কুলটির ২৮ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া যুদ্ধবিমানটির পাইলট, স্কুলের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকসহ মোট প্রাণহানির সংখ্যা ছিল ৩৬।
তিনি বলেন, ‘একই দিনে ও একই ঘটনায় এত শিশুর মৃত্যু কল্পনাতীত বেদনা ও কষ্টের। ঘটনার বর্ষপূর্তিতে আমরা নিহতদের জন্য দোয়া করছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের প্রতিও আমাদের সহমর্মিতা রয়েছে।’
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে দুর্ঘটনা প্রতিরোধে আরও সতর্কতার প্রয়োজন ছিল বলে ধারণা করা যায়। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আরও স্পষ্ট হতো।
তদন্তে কোনো ধরনের অসতর্কতা বা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার ঘাটতি পাওয়া গেলে তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭