প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2026 ইং
ইরানে হামলা হলে‘চোখের বদলে চোখ’ তুলে নেওয়ার হুঁশিয়ারি

ইরানের ভূখণ্ডে যেকোনো ধরনের সামরিক আক্রমণের জবাবে কঠোর ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রতিরক্ষা নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
আরাগচি বলেন, “আমাদের প্রতিরক্ষা নীতি একেবারেই পরিষ্কার—চোখের বদলে চোখ।”
ইরানের অবকাঠামোসহ দেশটির ভূখণ্ডে যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে ওয়াশিংটন কিংবা অন্য কোনো পক্ষকে শক্তিশালী ও নির্ণায়ক জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।
একই সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, কোনো বিমান বা সামরিক হামলায় যারা সহায়তা বা সমর্থন দেবে, তাদেরও তেহরানের সামরিক বাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।
সূত্র: মিডল ইস্ট আই
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭