প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2026 ইং
আহত রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিলেন খন্দকার নিঝুম

দুর্ঘটনায় আহত হয়ে নকলা হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সমাজসেবক খন্দকার সারোয়ার জাহান নিঝুম। তিনি কাইয়ুমকে নগদ অর্থসহায়তা দেওয়ার পাশাপাশি চিকিৎসাকালীন পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
আহত কাইয়ুমের বাবার নাম হাবিবুর রহমান। পেশায় রাজমিস্ত্রি কাইয়ুম দুর্ঘটনার পর নকলা হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
বিষয়টি জানতে পেরে ভূরদী খন্দকারপাড়া সামাজিক সংগঠনের সভাপতি খন্দকার সারোয়ার জাহান নিঝুম হাসপাতালে গিয়ে কাইয়ুমের খোঁজখবর নেন। এ সময় তিনি তার চিকিৎসার ব্যয় বহনের দায়িত্ব নেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থসহায়তা দেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিত্ব খন্দকার মাহমুদুর রহমান আজাদ।
স্থানীয়দের কাছে জানা যায় পেশায় ব্যাংক কর্মকর্তা খন্দকার সারোয়ার জাহান নিঝুম সবসময়ই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সাধ্যমতো অংশ নিয়ে থাকেন ।অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় পাশে থাকা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী প্রদান, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং বন্যাকবলিত এলাকায় ত্রাণসহায়তা দেওয়াসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭