প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় ৭০টি মামলা করা হয়েছে।
রোববার (২ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ২৪ জন, ওয়ারীতে ৪৫ জন, মতিঝিলে ৪০ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ১০১ জন, গুলশানে ৪৪ জন ও উত্তরায় ৪৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ১৪ হাজার ১৪২টি ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ২৩০ গ্রাম গাঁজা, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি পুরোনো ক্যামেরা উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং মাদকসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭