প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
তিতুমীরে বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে তারেক - সৈকত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীদের সংগঠন তিতুমীরস্থ বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদ-এর ২০২৬-২৭ আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির উপদেষ্টাবৃন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম সৈকত দায়িত্ব পেয়েছেন৷ এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাসুম বিল্লাহ এবং ১ নম্বর সহ-সভাপতি হিসেবে শাওন ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে তাওহিদুল ইসলাম, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সফিকুল হক কৌশিক, সাংগঠনিক সম্পাদক হিসেবে জিন্নাত ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিব হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মো. তারেক, প্রচার সম্পাদক হিসেবে তোফায়েল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে সাঈদ মালিক এবং ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে মিফতাহুল ঐশী মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি মো. তারিকুল ইসলাম তারেক বলেন, “বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত বরিশালের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। নতুন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বরিশালের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭