প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও দলটির কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকি-ঝুঁকি দিচ্ছে।
দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, দেশটির আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন, যাতে তিনি সংযুক্ত আরব আমিরাত ছাড়তে না পারেন। তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সরকার একটি ল ফার্ম নিয়োগ করেছে এবং প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছে।
তিনি আরও বলেন, উগ্রবাদী গোষ্ঠীগুলো বিভিন্ন সময়ে নাশকতা বা অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক রয়েছে।
এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭