প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2026 ইং
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের গণসমাবেশ

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বুধবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তবে নির্ধারিত সময়ের আগেই জোটভুক্ত দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন। সমাবেশ শুরু হওয়ার আগেই তাদের অনেকে মঞ্চে উপস্থিত হন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭