প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
পরিবেশ সংস্কার নিয়ে বাপা–বেনের দুই দিনব্যাপী সম্মেলন শুরু কাল

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর উদ্যোগে এবং দেশের পরিবেশ বিষয়ক সরকারি-বেসরকারি ৫৩টি প্রতিষ্ঠান ও সংগঠনের যৌথ অংশগ্রহণে দুই দিনব্যাপী বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ।
“বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয়” শিরোনামে সম্মেলনটি আগামী ৯ ও ১০ জানুয়ারি শুক্রবার ও শনিবার, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ অনুষ্ঠিত হবে।
বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরব উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সম্মেলনে পানি উন্নয়ন , জ্বালানি ও বিদ্যুৎ, নগরায়ন ও ভৌত পরিকল্পনা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, কৃষি, মৃত্তিকা, খাদ্য দূষণ, বায়ু, শব্দ ও পানি দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা, বন-পাহাড়-টিলা ও জীববৈচিত্র্য রক্ষা, উপকূল, বন্দর ও সমুদ্র পরিবেশ সুরক্ষা ইত্যাদি সব বিষয়ের উপর আলোচনা করার কথা রয়েছে ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭